মুমিনের জীবনে নিয়ামত ও মুসিবত
একজন মুমিনের জীবনে নিয়ামত ও মুসিবত চিরসঙ্গী। এ দুইয়ের কোনোটা ছাড়াই জীবনের চাকা ঘোরে না। নিয়ামতের মহাসমুদ্রে আমরা যেমন ডুবে আছি, সেটা আমরা কেউ হয়তো উপলব্ধি করতে পারি, আর কেউ হয়তো পারি না। আবার জীবনে কোনো না কোনো মুসিবত লেগেই আছে। একটা যায়, একটা আসে।
.
নিয়ামতে যেমন প্রশান্তি, সুখ-শান্তি, ভোগ-বিলাস, পরম স্বাচ্ছন্দ্য ও তৃপ্তি। আবার এ নিয়ামতে ডুবে নিয়ামতের মালিক আল্লাহকে ভুলে দুনিয়ার ধোঁকায় পড়ে কখনও কখনও বিপথগামিতা, আত্মম্ভরিতা, অহংকার, পাপাচার, সীমালঙ্ঘন ও পৃথিবীতে বিপর্যয়-বিশৃঙ্খলার সৃষ্টি। পক্ষান্তরে জীবনের পদে পদে মুসিবতে পড়ে মানুষ হতাশ হয়। নিরাশায় ভোগে। দুঃখ-কষ্ট, ধনসম্পদের অবর্ণনীয় ক্ষতি ও জুলুম-নির্যাতনে দিশেহারা হয়ে পড়ে। রোগ-শোক, কষ্ট-বেদনা এমনকি প্রাকৃতিক বিপর্যয়সহ নানা মুসিবত জীবনকে তিলে তিলে দৃশ্যত যখন নিঃশেষ করে ফেলে থাকে, তখন আল্লাহকে ভোলা, আল্লাহর ওপর নারাজ-হতাশ হয়ে সীমালঙ্ঘন করা, পাপের পথ ধরা, এমনকি মহামূল্যবান সম্পদ ‘ঈমান’ হারানোরও উপক্রম হয় এ মানুষের।
.
নিয়ামত ও মুসিবতের এই পরিক্রমাকে একজন মুমিনের কীভাবে নেওয়া উচিত, কীভাবে নিয়ামতের সময় শোকর ও মুসিবতের সময় সবরকে অবলম্বন করে জীবনকে সার্থক করে তুলতে হয়, তারই হৃদয়গ্রাহী আলাপ উঠে এসেছে ‘মুমিনের জীবনেসংক্ষিপ্ত করুন
একজন মুমিনের জীবনে নিয়ামত ও মুসিবত চিরসঙ্গী। এ দুইয়ের কোনোটা ছাড়াই জীবনের চাকা ঘোরে না। নিয়ামতের মহাসমুদ্রে আমরা যেমন ডুবে আছি, সেটা আমরা কেউ হয়তো উপলব্ধি... আরো পড়ুন
লেখক পরিচিতি
মিয়া গোলাম পরওয়ার
মিয়া গোলাম পরওয়ার (জন্ম: ৮ সেপ্টেম্বর ১৯৫৯) তিনি একজন বাংলাদেশী রাজনীতিবিদ, শিক্ষক,এবং সাংবাদিক । তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল।[১] এর পূর্বে ২০১৬ সালের নভেম্বর থেকে ২৫ ডিসেম্বর ২০১৯ পর্যন্ত তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতির দায়িত্বও পালন করেছেন। গোলাম পরওয়ার ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৫ আসন থেকে জামায়াতের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন।[২]
প্রারম্ভিক জীবন
গোলাম পরওয়ার ৮ সেপ্টেম্বর ১৯৫৯ সালে খুলনা জেলার ফুলতলা উপজেলার শিরোমণি গ্রামে জন্মগ্রহণ করেন।[২] শিক্ষাজীবনে বি এল কলেজ থেকে হিসাববিজ্ঞানে বিকম. ও এমকম. পাশ করার পর স্থানীয় কলেজে শিক্ষকতা করেন ও পত্রিকায় সাংবাদিকতার সাথে জড়িত ছিলেন। যদিও তিনি মাত্র তিন মাস প্রভাষক হিসেবে চাকরি করেছেন কিন্তু প্রায়শই তার নামের পাশে অধ্যাপক উপাধি ব্যবহার করতে দেখা যায়।
রাজনৈতিক জীবন
পরওয়ার ১৯৭৪ সালে তিনি জাসদ ছাত্রলীগে যোগদান করে ছাত্র রাজনীতিতে যুক্ত হন। [১] ১৯৭৫ সালে ছাত্র থাকাবস্থায় জামায়াতের সহযোগী ছাত্র সংগঠনে যোগদান করেন।[২] পর্যায়ক্রমে ছাত্রশিবিরের খুলনা মহানগরীর সেক্রেটারীর দায়িত্ব পালন করেন। তিনি ১৯৯৬ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত খুলনা মহানগরে জামায়াতের আমীর[২] এবং ২০১২ সাল থেকে ২০১৬ সালের নভেম্বর পর্যন্ত কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে জামায়াতে ইসলামীর নায়েবে আমির মনোনীত হন।
২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৫ (ফুলতলা-ডুমুরিয়া) আসন থেকে জামায়াতের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন।[৩]
একই আসনে ১৯৯১ ও ২০০৮ সালের জাতীয় নির্বাচনে পরাজিত হন।[৩]
২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিশ দলীয় জোট থেকে একই আসনে প্রার্থী হিসেবে মনোনীত হন ও পরাজিত হন।[৪][৫]
মিয়া গোলাম পরওয়ার (জন্ম: ৮ সেপ্টেম্বর ১৯৫৯) তিনি একজন বাংলাদেশী রাজনীতিবিদ, শিক্ষক,এবং সাংবাদিক । তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল।[১] এর পূর্বে ২০১৬ সালের... আরো পড়ুন
-
-
hot ঈমানের উন্নতি
লেখক : মিয়া গোলাম পরওয়ারপ্রকাশনী : প্রচ্ছদ প্রকাশন200 ৳150৳হালাল পন্থায় অঢেল সম্পদ গড়ে তোলার ...
-
hot মুমিনের জীবনে নিয়ামত ও মুসিবত
লেখক : মিয়া গোলাম পরওয়ারপ্রকাশনী : প্রচ্ছদ প্রকাশন190 ৳140৳হালাল পন্থায় অঢেল সম্পদ গড়ে তোলার ...
-
hot মুমিনের শ্রেষ্ঠ হাতিয়ার সবর ও সালাত
লেখক : মিয়া গোলাম পরওয়ারপ্রকাশনী : প্রচ্ছদ প্রকাশন170৳হালাল পন্থায় অঢেল সম্পদ গড়ে তোলার ...
-
0 review for মুমিনের জীবনে নিয়ামত ও মুসিবত