স্মার্ট প্যারেন্টিং উইথ মুহাম্মাদ ﷺ
বাচ্চা মানুুষ করা, আরও ভালোভাবে বললে ইসলামি আদর্শে মানুষ করা সহজ কথা না। আমাদের নিজেদের আর চারপাশের যা অবস্থা, তাতে বাচ্চাদের সুস্থ মানসিক বিকাশ এই সময়ে অত্যন্ত চ্যালেঞ্জিং। আমার বাচ্চারা আজেবাজে বন্ধুদের পাল্লায় পড়ল কি না, মাদক ধরল কি না, গ্যাংবাজিতে জড়াল কি না, সবচেয়ে বড়ো কথা আল্লাহ এবং তাঁর রাসুলকে ভালোবেসে ইসলামি আদর্শে বেড়ে উঠছে কি না -এ নিয়ে আমাদের সদা সংশয়।
তবে মজার বিষয়, অন্য আরও নানান সমস্যার মতো এই সমস্যাতেও ত্রাতা হিসেবে আছেন আমাদের প্রিয়নবি মুহাম্মাদ ﷺ। তাঁর নিজের চার কন্যা তো বটেই, তাঁর পবিত্র হাতে কত যে কিশোর-তরুণ সাহাবি মানুষ হয়েছেন, ইসলামি আদর্শের সেনানি হয়েছেন, তার সংখ্যা বেশুমার। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এন্তার শিশু-কিশোরের নেপথ্য রূপকার আমাদেভাববেন না সেই সময়ের চ্যালেঞ্জ আজ থেকে কোনো অংশে কম ছিল। কিন্তু স্মার্ট মানুষেরা নিজের প্রখর প্রজ্ঞা আর বুদ্ধির দীপ্তিতে পরিস্থিতি যা-ই হোক- সবকিছু নিজের অনুকূলে নিয়ে আসেন। বইটি পড়ে সন্তান মানুষ করার তেমনই কিছু স্মার্ট তরিকা জেনে নেব নবিজির জীবন থেকে।
র নবিজি।
বাচ্চা মানুুষ করা, আরও ভালোভাবে বললে ইসলামি আদর্শে মানুষ করা সহজ কথা না। আমাদের নিজেদের আর চারপাশের যা অবস্থা, তাতে বাচ্চাদের সুস্থ মানসিক বিকাশ এই সময়ে অত্যন্ত চ্যালেঞ্জিং। আমার... আরো পড়ুন
লেখক পরিচিতি
মাসুদ শরীফ
বাংলাদেশি অনুবাদক মাসুদ শরীফের জন্ম ১৯৮৭ সালের ৩ নভেম্বর। ইসলামিক ভাবধারার বই অনুবাদ করে তিনি যথেষ্ট পাঠকপ্রিয়তা অর্জন করেছেন। তিনি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ থেকে ইলেকট্রনিকস এন্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা করেছেন। তবে ইঞ্জিনিয়ারিং পড়ার আগ্রহ তাঁর কোনোকালেই ছিল না। তাই পাড়ি জমান সুদূর ফ্লোরিডায়। সেখানে মিশকাহ ইউনিভার্সিটি থেকে ইসলামিক স্টাডিজ নিয়ে স্নাতক সম্পন্ন করেন। মাসুদ শরীফের বর্ণনামতে, তাঁর জন্ম ১৯৮৭ সালে হলেও ২০১১ সালে তিনি যেন নবজীবন লাভ করেন। আদর্শ ও জীবনদর্শনে ইসলামিক চিন্তাধারার প্রতি প্রবল ভালোবাসা তৈরি হয় তাঁর। মাসুদ শরীফ এর বই সমূহ ইসলামিক জীবনদর্শনের প্রতি তাঁর গভীর অনুরাগ এবং একাগ্রতারই প্রতিচ্ছবি। লেখক হিসেবে আত্মপ্রকাশের পর থেকেই তিনি বিশ্ববিখ্যাত ইসলামিক লেখকদের বই অনুবাদ করে আসছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর জীবনদর্শন ও আদর্শ আলোচনা করে পাঠকদের সাথে আত্মিক বন্ধন সৃষ্টি করেছেন। তরুণ এই লেখকের অনুবাদশৈলীই মূলত তাকে পাঠকদের কাছে আকর্ষণীয় করে তুলেছে। বর্তমানে তিনি পুরোদস্তুর লেখক-অনুবাদক। পাঠকনন্দিত মাসুদ শরীফ এর বই সমগ্র হলো 'বি স্মার্ট উইথ মুহাম্মাদ' (ড. হিশাম আল আওয়াদি), 'হালাল বিনোদন' (শাইখ আবু মুয়াবিয়াহ ইমসালই কামদার), 'স্রষ্টা ধর্ম জীবন' (ড. আবু আমিনাহ বিলাল ফিলিপ্স), 'আবু বকর আস-সিদ্দীক: জীবন ও শাসন' (ড. আলী মুহাম্মাদ আস-সাল্লাবী), 'দু'আ বিশ্বাসীদের হাতিয়ার' (ড. ইয়াসিন ক্বাদি) ইত্যাদি। শুধু নিছক অনুবাদগ্রন্থ হিসেবে নয়, মাসুদ শরীফ এর বই পাঠকদের ইসলামিক বইগুলোর সাহিত্যরস বাংলায় অনুভব করতে উদ্দীপনা জোগায়, তাঁর সাবলীল শব্দশৈলীর প্রয়োগ রচনাগুলোতে করে প্রাণসঞ্চার। বর্তমানে এই অনুবাদক স্ত্রী, দুই কন্যা ও মা-বাবাকে নিয়ে ঢাকায় বসবাস করছেন।
বাংলাদেশি অনুবাদক মাসুদ শরীফের জন্ম ১৯৮৭ সালের ৩ নভেম্বর। ইসলামিক ভাবধারার বই অনুবাদ করে তিনি যথেষ্ট পাঠকপ্রিয়তা অর্জন করেছেন। তিনি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ থেকে ইলেকট্রনিকস এন্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা... আরো পড়ুন
-
-
hot স্মার্ট প্যারেন্টিং উইথ মুহাম্মাদ ﷺ
লেখক : মাসুদ শরীফপ্রকাশনী : গার্ডিয়ান পাবলিকেশনস140 ৳130৳হালাল পন্থায় অঢেল সম্পদ গড়ে তোলার ...
-
0 review for স্মার্ট প্যারেন্টিং উইথ মুহাম্মাদ ﷺ