লৌহকপাটের অন্যজীবন
বাংলাদেশের প্রেক্ষাপটে রাজনীতিবিদদের কারাযাপন একটি সাধারণ বাস্তবতা। ইসলামপন্থি রাজনৈতিক নেতা ও কর্মীদের জন্য সেটি অনেকটা অনিবার্যও বটে। মিয়া গোলাম পরওয়ার বাংলাদেশ জামায়াতে ইসলামীর একজন শীর্ষস্থানীয় নেতা ও সাবেক সংসদ সদস্য। বিগত ফ্যাসিবাদী আমলের পুরো সময়জুড়ে কারাগার যেন ছিল তাঁর দ্বিতীয় আবাস। বারবার তিনি অ্যারেস্ট ও রি-অ্যারেস্ট হয়ে দীর্ঘ সাত বছর কারাযাপন করেছেন।
.
কারাবন্দিত্বের এই নির্মম দিনগুলোতেও তিনি থেমে থাকেননি। যখনই স্বল্পদৈর্ঘ্যরে মুক্ত জীবনের সুযোগ পেয়েছেন, তখনই ঝাঁপিয়ে পড়েছেন ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে। সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন গণ-আন্দোলনে। আর যখন কারার অন্ধকার প্রকোষ্ঠে বন্দি হয়েছেন, তখন তাঁর সহযোদ্ধা বন্দিদের মাঝে জ্বালিয়েছেন সাহসের আলোকবর্তিকা।
.
কারাজীবনের ধূসর দিনগুলোতে মিয়া গোলাম পরওয়ার হারিয়েছেন তাঁর পরম শ্রদ্ধেয় পিতাকে। বৃদ্ধ মায়ের করুণ আকুতি কিংবা স্বজনদের উদ্বেগ তাঁকে করেছে আবেগাপ্লুত। কারান্তরালে তিনি হারিয়েছেন অনেক, কিন্তু যা অর্জন করেছেন তাও কম কী! পেয়েছেন কারাবন্দি শহীদ নেতৃবৃন্দের সান্নিধ্যের সুযোগ। ঋদ্ধ হয়েছেন বর্ণিল অভিজ্ঞতায়। লিখেছেন ছয়টি পূর্ণ বই।
.
মিয়া গোলাম পরওয়ারের কারাজীবনের এই দীর্ঘ ও বিচিত্র সময়েরই আখ্যান ‘লৌহকপাটের অন্যজীবন’। এই কারাস্মৃতি থেকে অনুসন্ধিৎসু পাঠক পাবেন বর্ণিত সময়কালের ইতিহাসের নানা উপাদান, রাজনীতির মানুষজন খুঁজে পাবেন প্রেরণার গল্প এবং ইসলামী আন্দোলনের কর্মীরা পাবেন এই কণ্টকাকীর্ণ পথে চলার মূল্যবান রসদ।
হয়েছে।
নিয়ামত ও মুসিবত’ বইয়ে।
বাংলাদেশের প্রেক্ষাপটে রাজনীতিবিদদের কারাযাপন একটি সাধারণ বাস্তবতা। ইসলামপন্থি রাজনৈতিক নেতা ও কর্মীদের জন্য সেটি অনেকটা অনিবার্যও বটে। মিয়া গোলাম পরওয়ার বাংলাদেশ জামায়াতে ইসলামীর একজন শীর্ষস্থানীয় নেতা... আরো পড়ুন
লেখক পরিচিতি
মিয়া গোলাম পরওয়ার
মিয়া গোলাম পরওয়ার (জন্ম: ৮ সেপ্টেম্বর ১৯৫৯) তিনি একজন বাংলাদেশী রাজনীতিবিদ, শিক্ষক,এবং সাংবাদিক । তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল।[১] এর পূর্বে ২০১৬ সালের নভেম্বর থেকে ২৫ ডিসেম্বর ২০১৯ পর্যন্ত তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতির দায়িত্বও পালন করেছেন। গোলাম পরওয়ার ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৫ আসন থেকে জামায়াতের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন।[২]
প্রারম্ভিক জীবন
গোলাম পরওয়ার ৮ সেপ্টেম্বর ১৯৫৯ সালে খুলনা জেলার ফুলতলা উপজেলার শিরোমণি গ্রামে জন্মগ্রহণ করেন।[২] শিক্ষাজীবনে বি এল কলেজ থেকে হিসাববিজ্ঞানে বিকম. ও এমকম. পাশ করার পর স্থানীয় কলেজে শিক্ষকতা করেন ও পত্রিকায় সাংবাদিকতার সাথে জড়িত ছিলেন। যদিও তিনি মাত্র তিন মাস প্রভাষক হিসেবে চাকরি করেছেন কিন্তু প্রায়শই তার নামের পাশে অধ্যাপক উপাধি ব্যবহার করতে দেখা যায়।
রাজনৈতিক জীবন
পরওয়ার ১৯৭৪ সালে তিনি জাসদ ছাত্রলীগে যোগদান করে ছাত্র রাজনীতিতে যুক্ত হন। [১] ১৯৭৫ সালে ছাত্র থাকাবস্থায় জামায়াতের সহযোগী ছাত্র সংগঠনে যোগদান করেন।[২] পর্যায়ক্রমে ছাত্রশিবিরের খুলনা মহানগরীর সেক্রেটারীর দায়িত্ব পালন করেন। তিনি ১৯৯৬ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত খুলনা মহানগরে জামায়াতের আমীর[২] এবং ২০১২ সাল থেকে ২০১৬ সালের নভেম্বর পর্যন্ত কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে জামায়াতে ইসলামীর নায়েবে আমির মনোনীত হন।
২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৫ (ফুলতলা-ডুমুরিয়া) আসন থেকে জামায়াতের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন।[৩]
একই আসনে ১৯৯১ ও ২০০৮ সালের জাতীয় নির্বাচনে পরাজিত হন।[৩]
২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিশ দলীয় জোট থেকে একই আসনে প্রার্থী হিসেবে মনোনীত হন ও পরাজিত হন।[৪][৫]
মিয়া গোলাম পরওয়ার (জন্ম: ৮ সেপ্টেম্বর ১৯৫৯) তিনি একজন বাংলাদেশী রাজনীতিবিদ, শিক্ষক,এবং সাংবাদিক । তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল।[১] এর পূর্বে ২০১৬ সালের... আরো পড়ুন
-
-
hot লৌহকপাটের অন্যজীবন
লেখক : মিয়া গোলাম পরওয়ারপ্রকাশনী : প্রচ্ছদ প্রকাশন440 ৳330৳হালাল পন্থায় অঢেল সম্পদ গড়ে তোলার ...
-
0 review for লৌহকপাটের অন্যজীবন