প্রেরণায় হযরত খাব্বাব (রা.)
হযরত খাব্বাব (রা.) এর জীবন ছিল সংগ্রামে আর কষ্টে ভরপুর। সারাটি জীবন দিনের পথে বিলিয়ে দিয়েও তার মধ্যে আল্লাহর সন্তুষ্টি অর্জন নিয়ে পেরেশানি ছিল। সামান্য পরিমান সম্পদের দেখা পেয়েই তিনি উদ্বিগ্ন হয়ে পড়তেন আর ভাবতেন, এই সুখের জন্য আল্লাহ যদি তার আখেরাতের সুখ কেড়ে নেন!
আমরা এই বইটি রচনা করেছি মূলত এই মানসিকতা থেকে যাতে আসহাবে রাসুল হযরত খাব্বাব (রা.) এর জীবন থেকে আমরা কিছু শিখতে পারি। আমাদের বৈষয়িক ও জাগতিক প্রবৃত্তি নিবারণের এ জীবনে আমরা ক্ষণিকের জন্য হলেও যেন সম্বিত ফিরে পাই। নিজেরা যেন নিজেদের পরকালীন মুক্তির বিষয়ে আরো অনেক বেশি সচেতন হই। হযরত খাব্বাব (রা.) কে সত্যিকারভাবে অনুসরণ করতে হলে আমাদেরকেও আন্তরিকভাবে এবং সততার সাথে মন থেকে সব ধরনের শ্রেণিবিদ্বেষ, হিংসা, বর্ণবাদ ও তথাকথিক আভিজাত্য থেকে বেরিয়ে আসতে হবে। জাগতিক প্রাচুর্যতার লোভ পরিত্যাগ করতে হবে।
আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করুন যাতে আমরা শ্রেষ্ঠতম মুসলিমদের জীবন থেকে শিক্ষা নিয়ে তার আলোকে নিজেদের জীবনকে সাজাতে পারি। আমিন।
হযরত খাব্বাব (রা.) এর জীবন ছিল সংগ্রামে আর কষ্টে ভরপুর। সারাটি জীবন দিনের পথে বিলিয়ে দিয়েও তার মধ্যে আল্লাহর সন্তুষ্টি অর্জন নিয়ে পেরেশানি ছিল। সামান্য পরিমান সম্পদের দেখা পেয়েই তিনি... আরো পড়ুন
লেখক পরিচিতি
আলী আহমাদ মাবরুর
পেশায় সাংবাদিক। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রতিক সময়ে বেশ সক্রিয়। ইংরেজি সাহিত্যে অনার্স করে ভর্তি হয়েছিলেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে। সেখান থেকে ইংরেজি ভাষা ও সাহিত্যে মার্স্টাস সম্পন্ন করেছেন কৃতিত্বের সাথে। মানারাত বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে কলা অনুষদের পক্ষে তিনি একমাত্র গোল্ড মেডেলপ্রাপ্ত ছাত্র ছিলেন। ছাত্রজীবনেই যোগ দেন একটি জাতীয় দৈনিকে সাব-এডিটর হিসেবে। পরবর্তী সময়ে আরও বেশ কয়েকটি পত্রিকায় ও নিউজ পোর্টালে কাজ করে যোগ দেন দিগন্ত টেলিভিশনের ইংরেজি সংবাদ বিভাগে। পরবর্তী সময়ে ফ্রিল্যান্সার হিসেবে অনুবাদ, ভয়েজ ওভার এবং চিত্রনাট্য তৈরিসহ নানা কাজ করেছেন। জাতীয় ও সাপ্তাহিক দৈনিকে তাঁর নিয়মিত কলাম প্রকাশিত হয়, যা ইতোমধ্যেই সচেতন পাঠক সমাজে ব্যাপক প্রশংসিত হয়েছে। ‘ডেসটিনি ডিজরাপ্টেড: ইসলামের চোখে পৃথিবীর ইতিহাস’ অনুবাদকের প্রথম অনূদিত গ্রন্থ।
পেশায় সাংবাদিক। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রতিক সময়ে বেশ সক্রিয়। ইংরেজি সাহিত্যে অনার্স করে ভর্তি হয়েছিলেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে। সেখান থেকে ইংরেজি ভাষা ও সাহিত্যে মার্স্টাস সম্পন্ন করেছেন কৃতিত্বের সাথে। মানারাত... আরো পড়ুন
-
-
hot প্রেরণায় হযরত খাব্বাব (রা.)
লেখক : আলী আহমাদ মাবরুরপ্রকাশনী : দি পাথফাইন্ডার পাবলিকেশন্স120৳হালাল পন্থায় অঢেল সম্পদ গড়ে তোলার ...
-
0 review for প্রেরণায় হযরত খাব্বাব (রা.)