বাংলাদেশে জুলাই বিপ্লব [হার্ড কভার]
এই বইয়ে লেখক বাংলাদেশের ইতিহাস, মুসলিম পরিচয় এবং সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনকে ইসলামী দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করেছেন। লেখকের মতে, বাংলাদেশের ইতিহাসে মুসলমানরা প্রাচীনকাল থেকেই স্বাধীনচেতা এবং ধর্মীয় আদর্শে পরিচালিত । ব্রিটিশ শাসন, উপমহাদেশের বিভাজন এবং পরবর্তী রাজনৈতিক ঘটনাবলীর মাধ্যমে মুসলমানদের মধ্যে বিভক্তি সৃষ্টি হয়েছে।
লেখাটি দাবি করে যে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন বা “জুলাই বিপ্লব” বাংলাদেশের মুসলমানদের নতুন জাগরণের সূচনা করেছে এবং ভবিষ্যতে ইসলামী আদর্শভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার সম্ভাবনা রয়েছে। এতে রাজনৈতিক দলগুলোর ভূমিকা, আলেমদের ঐক্য, পররাষ্ট্রনীতি, আঞ্চলিক সমস্যা এবং ইসলামী শাসন প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়েছে। লেখক মনে করেন, ইসলামী আদর্শ অনুসরণ করেই বাংলাদেশ প্রকৃত স্বাধীনতা ও স্থিতিশীলতা অর্জন করতে পারে।
এই বইয়ে লেখক বাংলাদেশের ইতিহাস, মুসলিম পরিচয় এবং সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনকে ইসলামী দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করেছেন। লেখকের মতে, বাংলাদেশের ইতিহাসে মুসলমানরা প্রাচীনকাল থেকেই স্বাধীনচেতা এবং ধর্মীয় আদর্শে পরিচালিত । ব্রিটিশ... আরো পড়ুন
লেখক পরিচিতি
এ এম আব্দুল্লাহ
জন্ম বাংলাদেশের পাহাড়ের পাদদেশে এক শান্ত মনোরম গ্রামে বিংশ শতাব্দীর শেষ দশকে। মক্তব, প্রাইমারি, ব্র্যাক স্কুল, আলিয়া মাদ্রাসা, কলেজ, পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং স্নাতকোত্তর সম্পন্ন করেন। গ্রামীণ দরিদ্রতা এবং শহুরে বিলাসিতা সবই কাছ থেকে দেখেছেন। ছাত্রাবস্থা থেকেই নানা প্রতিকূলতার মধ্য দিয়ে বর্তমানে বিচিত্র সব অভিজ্ঞতার সংসার করছেন।
বিগত ফ্যাসিবাদের আমলে দীর্ঘ সংগ্রামে জেল-জুলুমের শিকার হয়েছেন। জুলাই আন্দোলনেও সক্রিয় ভূমিকা রাখেন।
লেখালেখি এবং এক্টিভিজম শুরু করেছেন বহু আগেই। তবে পূর্ণাঙ্গ বই হিসাবে "বাংলাদেশে জুলাই বিপ্লব" এটি তার প্রথম বই। আরও অনেক বই সম্পাদনা করেছেন, প্রকাশের অপেক্ষায় থাকা পাণ্ডুলিপির তালিকাও দীর্ঘ।
ব্যবসাকে পেশা এবং নেশা হিসাবে নিয়েছেন। সুদের বিপরীতে ব্যবসাকে সহজ করার মিশনেও নেমেছেন। পাশাপাশি মানব কল্যাণে বিভিন্ন গবেষণাকর্মেও জড়িয়ে আছেন।
জন্ম বাংলাদেশের পাহাড়ের পাদদেশে এক শান্ত মনোরম গ্রামে বিংশ শতাব্দীর শেষ দশকে। মক্তব, প্রাইমারি, ব্র্যাক স্কুল, আলিয়া মাদ্রাসা, কলেজ, পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং স্নাতকোত্তর সম্পন্ন করেন। গ্রামীণ দরিদ্রতা... আরো পড়ুন
-
-
hot বাংলাদেশে জুলাই বিপ্লব [হার্ড কভার]
লেখক : এ এম আব্দুল্লাহপ্রকাশনী : বেদুঈন প্রকাশনী420 ৳250৳হালাল পন্থায় অঢেল সম্পদ গড়ে তোলার ...
-
0 review for বাংলাদেশে জুলাই বিপ্লব [হার্ড কভার]